Klock একটি সরল দাবা খেলার ঘড়ি। খুবই সাধারণ কিছু ফিচার এতে যোগ করা হয়েছে। আমরা প্রায়ই বিভিন্ন জায়গায় ঘরোয়াভাবে দাবা খেলি। তখন সময় নিয়ন্ত্রণের জন্য একটি দাবা খেলার ঘড়ির দরকার পড়ে। খুব বেশি কঠিন নিয়মকানুনের দরকার অনেক সময় হয়না। সেই ক্ষেত্রে এই অ্যাপটি কাজে লাগতে পারে।

এই অ্যাপটি চালানোর জন্য অনলাইনে থাকার প্রয়োজন নেই। শুধু অ্যাপটি চালু করুন। আপনার সময় প্রদান করুন। ব্যাস।